26 June – International Day Against Drug Abuse and Illicit Trafficking

মাদককে বলুন ‘না’, জীবনকে বলুন ‘হ্যাঁ’

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোকসঞ্চারী ফাউন্ডেশনের বিশেষ অনলাইন লাইভ সেমিনার

তারিখ: ২৬ জুন, ২০২৬

স্থান: আলোকসঞ্চারী ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল (লাইভ)

একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন জোরালো সামাজিক প্রতিরোধ ও সচেতনতা। তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং সমাজে নৈতিকতার আলো ছড়াতে আলোকসঞ্চারী ফাউন্ডেশন বদ্ধপরিকর।

আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস)। এই বিশেষ দিনটিকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ জনসচেতনতামূলক অনলাইন লাইভ সেমিনার। আমাদের লক্ষ্য—অন্ধকারকে দূরে ঠেলে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনা।

🎯 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের এই বিশেষ আয়োজনের মূল চালিকাশক্তি হলো সমাজ সংস্কারের কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার:

  • ভয়াবহতা সম্পর্কে সচেতনতা: ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মাদকের মারাত্মক শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।

  • অবৈধ পাচার রোধ: মাদকদ্রব্যের অবৈধ পাচারবর্তমানে একটি বৈশ্বিক সংকট, যা জনস্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক অপরাধ চক্রগুলো ভৌগোলিক সীমান্তের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে মাদকের জালে আবদ্ধ করছে। এই পাচার সিন্ডিকেটগুলোর কারণে সমাজে অপরাধ প্রবণতা, মানব পাচার এবং সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। এর অবধারিত ফল হিসেবে জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব বা অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে মানুষকে (বিশেষ করে নারী ও শিশুদের) প্রলোভন দেখিয়ে বা জোর করে পাচার করা হয়। এ নিয়ে আলোকসঞ্চারী ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ৩০ জুলাই মানব পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস (World Day Against Trafficking in Persons) পালন করা হবে।

 

  • যুবসমাজের সার্বিক বিকাশ: তরুণদের কেবল মাদক থেকে দূরে রাখাই নয়, বরং তাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।

  • নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা: সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করে সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা।

  • সুনাগরিকত্ব গঠন: দেশের প্রতি তরুণদের দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত করার মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

🛠 সমাজ ও এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের কর্মপরিকল্পনা

আলোকসঞ্চারী ফাউন্ডেশন বিশ্বাস করে, পরিবর্তন শুরু হয় নিজের ঘর এবং নিজের এলাকা থেকে।  মাদকের বিস্তার রোধে আমাদের প্রস্তাবিত ও চলমান পদক্ষেপসমূহ:

১. সচেতনতা ও সামাজিক প্রতিরোধ

  • উঠান বৈঠক ও সেমিনার: এলাকার অভিভাবক ও তরুণদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করা।

  • লিফলেট ও পোস্টারিং: মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তথ্যবহুল পোস্টার ও লিফলেট বিতরণ।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন: স্থানীয় স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের মাদকের কুফল জানানো এবং “জীবনে কখনো মাদক গ্রহণ করব না” এই মর্মে শপথ করানো।

২. নজরদারি ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়

  • অ্যান্টি-ড্রাগ ভলান্টিয়ার টিম: স্থানীয় সচেতন তরুণদের নিয়ে একটি ‘নজরদারি দল’ গঠন করা, যারা গোপনে মাদক কেনাবেচার স্থানগুলো পর্যবেক্ষণ করবে।

  • প্রশাসনের সাথে যোগাযোগ: মাদক ব্যবসায়ী বা স্পটগুলোর তথ্য সরাসরি স্থানীয় থানা বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (DNC) অবহিত করা।

  • কমিউনিটি পুলিশিং: স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের সাথে যৌথভাবে ‘মাদকবিরোধী সেল’ গঠন করা।

৩. অনলাইন সচেতনতা ক্যাম্পেইন

  • হ্যাশট্যাগ ক্যাম্পেইন: #WorldDrugDay বা #SayNoToDrugs ব্যবহার করে সচেতনতামূলক বার্তা শেয়ার।
  • তথ্যচিত্র ও পোস্টার: মাদকের শারীরিক ও মানসিক ক্ষতি সম্পর্কিত ইনফোগ্রাফিক বা ছোট ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়া।
  • পারিবারিক সচেতনতা: ব্যক্তিগত উদ্যোগে নিজের পরিবার ও বন্ধুদের সাথে মাদকের ভয়াবহতা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা।

💬 আমাদের লাইভ সেমিনারে যা থাকছে:

  • দেশের খ্যাতনামা চিকিৎসক ও মনস্তত্ত্ববিদদের বিশেষ পরামর্শ।

  • মাদকের কবল থেকে ফিরে আসা যুবকদের অনুপ্রেরণামূলক গল্প।

  • অভিভাবকদের করণীয় নিয়ে বিশেষ প্রশ্নোত্তর পর্ব।

  • আপনার এলাকার মাদক সমস্যা নিয়ে সরাসরি মতামত ও আলোচনা।

  • অনুষ্ঠানের শেষে সবাইকে মাদকের বিরুদ্ধে আজীবন “না” বলার জন্য সমবেত শপথ পাঠ।

“আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে কোনো তরুণ মাদকের অন্ধকারে হারিয়ে যাবে না। আলোকসঞ্চারী ফাউন্ডেশনের এই আলোর মিছিলে যোগ দিন আপনিও।”

লাইভ সেমিনারে যুক্ত হতে আমাদের পেজে চোখ রাখুন: [facebook.com/aloksancharifoundation]

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মূল লক্ষ্যই হলো—আইনি কঠোরতা এবং জনসচেতনতার সমন্বয়ে এই অবৈধ পাচার চক্রকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া এবং একটি মাদকমুক্ত নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

আপনার উপস্থিতি ও মতামত আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে।

আলোকসঞ্চারী ফাউন্ডেশন — আলোর পথে, সুন্দর আগামীর খোঁজে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top