ASF Membership Category and Applicable Fees

আলোকসঞ্চারী ফাউন্ডেশনের সদস্যপদের শ্রেণি এবং প্রযোজ্য ফি সংক্রান্ত গঠনতন্ত্রের ধারা

 

সদস্যপদ (Membership)

.১ সদস্যপদের শ্রেণি ও পরিচিতি নম্বর:

ফাউন্ডেশনের সকল সদস্য নিম্নোক্ত ক্যাটাগরিভুক্ত হইবে এবং তার ভিত্তিতে প্রত্যেক সদস্যের ০৬ ডিজিটবিশিষ্ট (প্রথম দুই ডিজিট ক্যাটাগরি+পরের চার ডিজিট সিরিয়াল নাম্বার) একটি ইউনিক আইডেন্টিটি (সদস্য নম্বর) থাকিবে-

ক) প্রতিষ্ঠাতা সদস্য (Founding Member) – [FM0001- FM0017];
খ) সাধারণ সদস্য (General Member) – [GM0001- GM9999];
গ) আজীবন সদস্য (Life-time Member) – [LM0001- LM9999];
ঘ) সাম্মানিক সদস্য (Honorable Member) – [HM0001- HM0100];

ঙ) দাতা সদস্য (Donor Member) – [DM0001- DM9999].

.২ সদস্য হওয়ার যোগ্যতা:
ক) জন্ম সূত্রে বাংলাদেশি নাগরিক;
খ) মাদকাসক্তি, সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ মুক্ত;

গ) ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্যে বিশ্বাসী;

ঘ) ফাউন্ডেশনের নির্ধারিত ভর্তি ফি, মাসিক চাঁদা ও ধার্য্যকৃত অন্যান্য চাঁদা প্রদানে সম্মত এবং

ঙ) সুস্থ মন-মানসিকতার অধিকারী তথা মানসিক বিকারগ্রস্ত ও চরিত্রগত সমস্যা হইতে মুক্ত হইতে হইবে।

.৩ আবেদন পদ্ধতি: সদস্যপদের জন্য নির্ধারিত ফরমপূরণঅঙ্গীকারনামায় স্বাক্ষর এবং সংশ্লিষ্ট ফি প্রদানপূর্বক আবেদন করিতে হইবে এবং কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে সদস্যপদ প্রদান করা হইবে।

.৪ সদস্য ফি ও সময়সীমা:

.৪.১ সদস্য ফি:- সদস্যদের জন্য মাসিক বা এককালীন ফি নিম্নরূপে নির্ধারণ করা হইলো। পরবর্তীতে সাধারণ পরিষদ কর্তৃক ফি পরিবর্তন করা যাইবে।

ক) প্রতিষ্ঠাতা সদস্য (FM) – ১০০০ (এক হাজার) টাকা (প্রতিষ্ঠাকালীন) ও মাসিক সর্বনিম্ন ২০০ (দুইশত) টাকা;
খ) সাধারণ সদস্য (GM) –  ২,০০০ (দুই হাজার) টাকা (এককালীন) ও

(১) চাকুরীজীবী/ব্যবসায়ী মাসিক সর্বনিম্ন ২০০ (দুইশত) টাকা,

(২) চাকরিবিহীন বা অন্যান্য ব্যক্তি মাসিক সর্বনিম্ন ১০০ (একশত) টাকা,

(৩) শিক্ষার্থী মাসিক সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) টাকা;

গ) আজীবন সদস্য (LM) – ৫,০০০ (পাঁচ হাজার) টাকা (এককালীন) ও মাসিক ২০০ টাকা*;
ঘ) সাম্মানিক সদস্য (HM) – অনির্ধারিত;

ঙ) দাতা সদস্য (DM) –  যেকোনো পরিমাণ (এককালীন) ও মাসিক যেকোনো পরিমাণ;

চ) সাধারণ দাতা/দাতাগোষ্ঠী (ডোনার) – যেকোনো সময় যেকোনো পরিমাণ।

.৪.২ ফি প্রদানের সময়সীমা:-

ক) সংগঠনের সকল সদস্যকে মাসিক চাঁদা প্রতি মাসের ২৫ তারিখ হতে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ফাউন্ডেশনের নির্ধারিত একাউন্টে অথবা কোষাধ্যক্ষ বা অর্থ সম্পাদক এর নিকট জমা প্রদান করিতে হইবে।

খ) বিশেষ কোনো কারণে সর্বোচ্চ ৬ (ছয়) মাসের চাঁদা একসাথে দেয়া যাইবে। তবে এক্ষেত্রে পূর্বেই অর্থ সম্পাদককে অবহিত করিতে হবে।

গ) নির্ধারিত এই সময়ের মধ্যেও চাঁদা পরিশোধে ব্যর্থ হলে কার্যনির্বাহী কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে (*আজীবন সদস্যরা এই নিয়মের বাইরে থাকবেন)।

৫.৫ সদস্য সম্মাননা, সদস্যের অধিকার ও সুবিধাদি:

ক) ফাউন্ডেশনের সকল সদস্য গঠনতন্ত্র মোতাবেক নিম্নবর্ণিত অধিকার ও সুবিধা লাভ করিবেন:-
১) গঠনতন্ত্র ও সংস্থার সিদ্ধান্তসমূহ সম্পর্কে অবহিত হওয়ার অধিকার;
২) সাধারণ সভা ও অনুমোদিত কার্যক্রমে অংশগ্রহণ এবং মতামত প্রদানের অধিকার;
৩) নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভোট প্রদান ও কার্যনির্বাহী পরিষদের যেকোনো পদে প্রার্থী হওয়ার অধিকার;
৪) এই সংস্থার প্রশিক্ষণ, সেমিনার ও সমাজকল্যাণমূলক ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং অগ্রাধিকার;
৫) ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ, প্রশংসাপত্র বা সম্মাননা প্রাপ্তির সুযোগ (প্রযোজ্য ক্ষেত্রে)।

খ) কোনো সদস্য বিশেষ ব্যক্তিগত, সামাজিক বা রাষ্ট্রীয় সাফল্য অর্জন করিলে ফাউন্ডেশন উক্ত সদস্যকে যথাযথভাবে সম্মাননা প্রদান করিতে পারিবে। কোনো সদস্যের মৃত্যু হইলে তাহার পরিবারের সহিত পরামর্শক্রমে স্মরণসভা, দোয়া মাহফিল বা অনুরূপ কর্মসূচির ব্যবস্থা করা যাইবে।

গ) কোনো সদস্য সংস্থার আয়, সম্পদ বা তহবিল হইতে লভ্যাংশ, মুনাফা বা ব্যক্তিগত আর্থিক সুবিধা দাবি করিতে পারিবেন না; তবে কোনো প্রতিষ্ঠাকালীন বা আজীবন সদস্যের মৃত্যু, স্থায়ীভাবে পঙ্গুত্বপ্রাপ্ত হওয়া বা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার মতো বিশেষ অবস্থার ক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে মানবিক সহায়তা প্রদান করা যাইতে পারে, যাহা লাভ বণ্টন হিসেবে গণ্য হইবে না।

ঘ) ফাউন্ডেশনের অনুমোদিত কর্মসূচি বা সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সময় কোনো সদস্য যদি অন্যায্যভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা হয়রানি, বাধা বা ক্ষতির সম্মুখীন হন, তবে ফাউন্ডেশন নৈতিক ও সাংগঠনিকভাবে তার পাশে থাকিবে এবং প্রচলিত আইন ও গঠনতন্ত্রের সীমার মধ্যে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করিবে।

সাধারণ সদস্য – General Member (GM)

100৳ / 1 Month

and a ৳2000 registration fee

Everything in the সাধারণ সদস্য – GM plan:

  • সাধারণ সভা ও কার্যক্রমে অংশগ্রহণ এবং মতামত প্রদানের অধিকার
  • ভোট প্রদান ও কার্যনির্বাহী পরিষদের যেকোনো পদে প্রার্থী হওয়ার অধিকার
  • সংস্থার প্রশিক্ষণ, সেমিনার ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং অগ্রাধিকার
  • চিকিৎসা ব্যয়ের আংশিক বহন বা তহবিল সংগ্রহে সহায়তা
  • পরিবারের সদস্যদের জন্য শিক্ষাসামগ্রী বা বৃত্তি সহায়তা (প্রযোজ্য ক্ষেত্রে)
  • মৃত সদস্যের পরিবারের পাশে দাঁড়ানো ও অনুমতি সাপেক্ষে সমবেদনা সভা/স্মরণসভা আয়োজন
  • জানাজা/দাফন/শেষকৃত্য সংক্রান্ত মানবিক সহায়তা (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বিশেষ পরিস্থিতির শিকার হলে সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও নৈতিক সহায়তা ইত্যাদি।

আজীবন সদস্য – Lifetime Member (LM)

200৳ 1 Month

and a ৳5,000 registration fee

Everything in the সাধারণ সদস্য – GM plan, plus:

  • আজীবন সদস্য হিসেবে সম্মানজনক স্বীকৃতি
  • এককালীন আর্থিক অনুদান বা চিকিৎসা সহায়তা ও কল্যাণ তহবিলে অংশগ্রহণ
  • বিশেষ সম্মাননা স্মারক বা মরণোত্তর সম্মাননা প্রদান
  • গৃহীত কার্যক্রম বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্ব পালন ও
  • প্রযোজ্য ক্ষেত্রে যৌক্তিক সীমিত সম্মানী, ভাতা বা পারিশ্রমিক প্রদান
Scroll to Top